নিউজ ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) শুরু হবে আগামী ৩০ এপ্রিল। এসএসসির লিখিত পরীক্ষা চলবে ২৩ মে পর্যন্ত। আর ২৪ থেকে ৩০ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।
সোমবার ঢাকা শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বছর সব বিষয়ে পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে তা হবে সংশোধিত সিলেবাসে।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে। প্রথমে বহুনির্বাচনী এবং পরে রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। বহুনির্বাচনী ও রচনামূলক বা সৃজনশীলে আলাদা আলাদাভাবে পাস করতে হবে।
সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু ২০২০ সাল থেকে করোনা মহামারির কারণে দেশের শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। ২০২০ সালে বিষয় ও নম্বর কমিয়ে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হয়েছিল। আর চলতি বছরও পরীক্ষায় নম্বর কমিয়ে পরীক্ষা নেয়া হয়।
এসএসসি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply