শি জিনপিংয়ের সাথে দেখা করতে চান জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শুক্রবার ১২ প্রস্তাব বিশিষ্ট একটি ‘শান্তি প্রস্তাব’ দেয় চীন। বেইজিংয়ের এ প্রস্তাব সামনে আসার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করতে চান।

ইউক্রেনে রুশ হামলার বর্ষপূর্তিতে শুক্রবার কিয়েভে সংবাদ সম্মেলন করেন জেলেনস্কি। সেখানে তিনি চীনের প্রস্তাবকে ইঙ্গিত করছে বলেছেন, তারা শান্তির পথ খোঁজার কাজ করছেন। খবর বিবিসি।

জেলেনস্কি বলেছেন, আমি সত্যিই বিশ্বাস করতে চাই চীন রাশিয়াকে অস্ত্র দেবে না।

এদিকে চীন শান্তির প্রস্তাব দিলেও পশ্চিমারা বেইজিংয়ের ব্যাপারে ভিন্ন মূল্যায়ন করেছে। তাদের দাবি, রাশিয়াকে অস্ত্র দেয়ার চিন্তা করছেন জিনপিং।

জিনপিংয়ের সাথে জেলেনস্কি বৈঠকের আগ্রহ প্রকাশ করলেও চীন এখনও এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। চীনের এই শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাশিয়া।

প্রসঙ্গত, চীনের ১২টি প্রস্তাবের মধ্যে সবচেয়ে গুরুত্বারোপ করা হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে শস্য রফতানি মারাত্মকভাবে বাধাগ্রস্তের বিষয়টি।

সেখানে উল্লেখ করা হয়, জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্য রফতানি চালু থাকলে এখনও স্বাভাবিক হয়ে ওঠেনি। বৈশ্বিক খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে বিঘ্নিত শস্য রফতানি নিশ্চিতে সবাইকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় চীন।

জেলেনস্কি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *