নিউজ ডেস্ক: খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর বেইলি সেতু ভেঙে পাথর বোঝাই একটি ট্রাক নদীতে পড়ে গেছে। এতে খাগড়াছড়ির দীঘিনালার সাথে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও পর্যটনকেন্দ্র সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় পাথরবোঝাই ট্রাক পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। সেতুটির দৈর্ঘ্য ১১০ মিটার বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ফজল মিয়া বলেন, সকাল সাড়ে দশটার দিকে ১০ চাকার পাথরবোঝাই ট্রাকটি মাইনী সেতু পার হওয়ার সময় বিকট শব্দে সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ট্রাক থেকে চালক ও সহকারীকে উদ্ধার করে।
কবাখালী এলাকার মোহাম্মদ হোসেনসহ কয়েকজন জানান, এর আগেও একবার সেতুটি ভেঙে পড়েছিল। ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে প্রতিদিন বড় বড় ট্রাকে করে সীমান্ত সড়কের পাথর নেয়া হয়। পাথরবোঝাই অতিরিক্ত ট্রাকের কারণে সেতুটি ভেঙে পড়েছে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, সেতুটির ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (২০ ইসিবি) অধীন। সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে মাইনী সেতু এলাকায় লোক পাঠানো হয়েছে।
সেতু ধস/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply