গুলিস্তানে ভবনে বিস্ফোরণে নিহত বেড়ে ৮

নিউজ ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন শতাধিক।

মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে উদ্ধার কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিন মনি শর্মা বলেন, নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে একটা ভবনে বিস্ফোরণ ঘটেছে। পরে আপনাদের বিস্তারিত জানাতে পারব।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আটজনের লাশ নেয়া হয়েছে। আহত হয়ে আরও শতাধিক হাসপাতালে এসেছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার জানান, ফুলবাড়িয়ার আলুবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিক বিস্ফোরণের কারণ জানা যায়নি।

বিস্ফোরণের ঘটনায় আহত অনেককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

বিস্ফোরণ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ