বান্দরবানে সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৮

নিউজ ডেস্ক: বান্দরবানের রোয়াংছড়িতে খানতাং পাড়া এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার দুপুরে ১টার দিকে এ ঘটনা ঘটে। রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত আটজনের লাশ বান্দরবানের হাসপাতল মর্গে রাখা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় এবং ঘটনার বিস্তারিত বিবরণ জানা যায়নি বলে তিনি জানান।

গোলাগুলি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *