চকবাজারে সিরামিক গোডাউনে আগুন

নিউজ ডেস্ক: রাজধানীর চকবাজারে একটি সিরামিক গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে এই আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি জানান, চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে পাঁচতলা ভবনের পাঁচতলায় একটি সিরামিক গোডাউনে আগুন লেগেছে।

আগুনের কারণ এবং এতে কেউ হতাহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

অগ্নিকাণ্ড/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *