নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার দাড়িয়াপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার বলেন, ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি বলেন, কী কারণে লাইনচ্যুত হয়েছে তা এখনও জানা যায়নি। তবে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ট্রেন দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply