স্পোর্টস ডেস্ক: পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে এবারের আইপিএলে অংশ নেননি সাকিব আল হাসান। তবে একই দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে গিয়েছিলেন লিটন দাস। কিন্তু মাত্র এক ম্যাচ খেলেই আবার দেশে ফিরলেন তারকা এই ওপেনার।
জানা গেছে, লিটন দেশে ফিরেছেন পারিবারিক কারণে। তবে পরিবারের ঠিক কী কারণে আকস্মিকভাবে দেশে ফিরেছেন তিনি, তা এখনও জানা যায়নি।
আইপিএলের চলতি আসরে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন লিটন দাস। তবে জাতীয় দলের খেলা থাকায় শুরু থেকে খেলতে পারেননি দলটির হয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ শেষ করে চলতি মাসের ৯ তারিখ কলকাতায় পৌঁছান লিটন। ১৯ দিন পর আজ দেশে ফিরতে যাচ্ছেন তারকা এই ব্যাটসম্যান।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply