নিউজ ডেস্ক: খুলনা সিটি কপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থী প্রতীক পেয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারা প্রতীক নেন। এর পর তারা আনুষ্ঠানিক প্রচার শুরু করেন।
এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মোহাম্মদ আবদুল আউয়াল, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এসএম শফিকুল ইসলাম মধু ও গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টি মনোনীত প্রার্থী এসএম সাব্বির হোসেন। এ নির্বাচনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার মেয়রপ্রার্থীসহ ১৭৯ জন।
গতকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদে কোনও প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তবে সাধারণ কাউন্সিলর পদে ১২ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ ছাড়া সাধারণ ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী রয়েছেন।
সিটি নির্বাচন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply