বন্যহাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মসজিদ থেকে বেরিয়ে বন্যহাতির আক্রমণে ছাবের আহমেদ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ৭০ বছর বয়সী ছাবের আহমেদ বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের মৃত আতর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাবের আহমেদ বুধবার রাতে স্থানীয় জরিপ খান মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। মসজিদ থেকে বের হওয়ামাত্রই তিনি হাতির সামনে পড়েন। এ সময় হাতিটি ছাবের আহমেদকে শুঁড় দিয়ে ওপরে তুলে আছাড় দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, বেশ কিছু দিন ধরে আনোয়ারার বেলচুড়া, হাজীগাঁও, বৈরাগ, বটতলী এলাকা এবং কর্ণফুলী উপজেলার বড় উঠান ও কেইপিজেড এলাকায় তিনটি হাতি ঘুরে বেড়াচ্ছে।

বারখাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী (শাকিল) বলেন, ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন জানান, নিহত হওয়ার বিষয়টি তিনি বন বিভাগকে জানিয়েছেন।

বন্যহাতি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *