১৪ ও ১৫ অক্টোবর বন্ধ থাকবে মেট্রোরেল

নিউজ ডেস্ক: এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের সিস্টেম ইনটিগ্রেশন করার জন্য আগামী ১৪ ও ১৫ অক্টোবর (শনিবার ও রোববার) উত্তরা থেকে আগারগাঁও অংশের মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। এছাড়া নিয়মিত সাপ্তাহিক বন্ধ হিসেবে শুক্রবারও বন্ধ থাকবে।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমদের সিস্টেম ইনটিগ্রেশন টেস্টের শেষপর্যায়ে চলে এসেছি। এখন আমাদের কাজ হচ্ছে উত্তরা উত্তর-আগারগাঁও অংশের সাথে আগারগাঁও-মতিঝিল অংশ সংযুক্ত করে পুরো সিস্টেমকে এক করে দেয়া। আর এ কাজটা করতে তিন দিন সময় দরকার। তাই শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধের দিনের সাথে সমন্বয় করে ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেল বাণিজ্যিকভাবে চলাচল বন্ধ থাকবে।

তিনি জানান, আগামী ১৬ অক্টোবর থেকে আগের সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের মেট্রো ট্রেন নিয়মিত চলাচল করবে।

মেট্রোরেল/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *