পটুয়াখালী-১ উপনির্বাচন ২৬ নভেম্বর

নিউজ ডেস্ক: পটুয়াখালী-১ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৬ নভেম্বর ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, এই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ নভেম্বর, বাছাই ২ নভেম্বর, প্রত্যাহার ৯ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১০ নভেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর।

তিনি বলেন, আগামী ২৬ নভেম্বর সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন পটুয়াখালী জেলা প্রশাসক।

মধ্য নভেম্বরের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এতে কোনও সমস্যা হবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একাদশ জাতীয় সংসদের নির্বাচন। আর সেটি হবে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন। দুটি আলাদা বিষয়। তাই এতে সমস্যা হবে না।

উপনির্বাচন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ