মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক: নূন্যতম বেতন ১২ হাজার ৫০০ টাকা প্রত্যাখ্যান করে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।

শনিবার বেলা ২টায় মিরপুর ১৩ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা।

বিক্ষোভকারীরা জানান, তাদের বেতন নূন্যতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন যে বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে তা তারা প্রত্যাখ্যান করেছে।

বিক্ষোভে অংশ নেয়া গার্মেন্ট শ্রমিকরা বেশিরভাগ মিরপুর ১৩ নম্বরের ভিশন, এমবিএম, লোডস্টার ও সারোজ গার্মেন্টসহ আশপাশের ১০ টি গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।

এদিকে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিল। তবে এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কাফরুল থানার ওসি ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকরা রাস্তায় নেমেছে। এ বিষয়ে পরে জানানো হবে।

শ্রমিক আন্দোলন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ