নিউজিল্যান্ড সফরেও অনিশ্চিত সাকিব

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে আঙুলে পাওয়া চোটের কারণে ২৮ নভেম্বর সিলেট আর ৬ ডিসেম্বর মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না সাকিব।

শুধু তাই নয়! ঘরের মাঠে অনুষ্ঠিত এই সিরিজ শেষে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সেই সফরেও সাকিবের খেলা অনিশ্চিত।

বুধবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগে গিয়ে আঙুলে পাওয়া চোটের জায়গায় পুরাতন ব্যান্ডেজ খুলে নতুন করে ব্যান্ডেজ লাগিয়েছেন সাকিব।

এদিন সাকিবের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, আমাদের কাজ ছিল ব্যান্ডেজটা পরিবর্তন করে নতুন করে ব্যান্ডেজ করে দেয়া। পরবর্তী অবস্থা বুঝতে গেলে আপনাকে ৩ সপ্তাহ অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, সাধারণত তিন সপ্তাহ পর চেক এক্স-রে করা হয়ে থাকে, এখনও সেই সময় আসেনি। তিন সপ্তাহ না গেলে তো আসলে বোঝা যাবে না (চোটের অবস্থা)। তো তিন সপ্তাহ পর চেক এক্স-রে করে (চূড়ান্ত) সিদ্ধান্ত নিতে হবে।

দেবাশিষ বলেন, সাধারণভাবে ৩-৪ সপ্তাহ খেলা বন্ধ রাখতে হয়। এরপর দেখা যায় আরও সময় লাগে। ফাইনাল কথা যেটা, ৩-৪ সপ্তাহ পর অবস্থা কেমন সেটার ওপর সবকিছু নির্ভর করবে।

সাকিব আল হাসান/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *