বাথরুম থেকে বলিউড পরিচালকের লাশ উদ্ধার

বিনোদন ডেস্ক: ভারতের মুম্বাইয়ে নিজ বাসার বাথরুম থেকে বলিউড পরিচালক রাজকুমার কোহলির লাশ উদ্ধার করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে গোসল করতে বাথরুমে যান রাজকুমার। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বের না হওয়ায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের।

পরে তার ছেলে আরমান বাথরুমের দরজা ভেঙে দেখতে পান, তার বাবা অচেতন হয়ে পড়ে রয়েছেন। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, গোসলের সময় বাথরুমেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজকুমার।

১৯৬৩ সালে মুম্বাইয়ের ফিল্মি দুনিয়ায় অভিষেক হয় রাজকুমারের। ১৯৬৭ সালে তার পরিচালিত ‘নাগিন’ ছবিটি সেই সময় বেশ জনপ্রিয়তা পায়।

ভারত/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *