নিউজ ডেস্ক: সপ্তম বছরে পদার্পন করেছে ইতালির রোমের মন্তেভেরদে বসবাসরতদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘দোহার ঐক্য পরিষদ’। ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষ্যে অভিষেক ও বিদায় সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে সংগঠনটি।
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় রোমের মন্তেভেরদের এশিয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান। সংগঠনটির প্রচার সম্পাদক শওকত আলম রবিন ও আহমেদ সেজান (সাদ্দাম) বিষয়টি নিশ্চিত করেছেন।

সংগঠনটির সভাপতি শেখ আলমগীর আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। পরিচালন করবেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান। অনুষ্ঠানের সার্বিক তত্ববধানে থাকবেন হামিদুর রহমান বুলেট ও শাহজাহান কাজী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ মাহমুদ বেপারী। বিশেষ বক্তা হিসেবে থাকবেন রোমের ‘দোহার ঐক্য পরিষদে’র পৃষ্ঠপোষক শেখ সোহেল। এছাড়াও বক্তব্য রাখবেন, রোমের ‘দোহার ঐক্য পরিষদে’র প্রধান উপদেষ্টা মোহাম্মদ আফতারুল হক টুটুল মৃধা, ভেনিসের ‘দোহর ঐক্য পরিষদে’র সভাপতি জাওয়ার মোড়ল।
এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আশরাফুল ইসলাম সালাম, মোহাম্মদ লুতফর রহমান, আরফান শিখদার, রফিকুল ইসলাম রফিক, মীর মোস্তাক, সৌরভ মোহাম্মদ জাভেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মোহাম্মদ মুস্তাক ভূঁইয়া, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ মাহবুব, মোহাম্মদ মোশারফ হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া, মোহাম্মদ জাহাঙ্গীর আলম মধু, রাশেদুল ইসলামসহ অন্যরা।
এতে সার্বিক সহযোগিতায় রয়েছেন, শেখ সোহেল, টুটুল মৃধা, শহীদ দরানি, মুস্তাক ভূঁইয়া, সোহেল মাঝি, মাহবুব আলম, মোশারফ হোসেন, ননি মোড়ল, সালাউদ্দিন আহমেদ, সালাউদ্দিন মোড়ল, রাশেদুল ইসলাম, জরিপ হোসেন, মধু, সজিব, ছালাম তালুকদার, সাইফুর রহমান শাহীন, আরিফুল ইসলাম সবুজ, শহিদুল ইসলাম, শেখ হালিম, রাজিব, জাহাঙ্গীর আলম, শেখ সোহাগ, নাসির উদ্দিন, রবিন, ঝলক আকন্দ, আরাফাত, সজল ও রিয়াদ।
দোহা/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply