নিউজ ডেস্ক: ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
চন্ডিপাশা ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন ভূঁইয়া বলেন, নিহত চারজন একই পরিবারের সদস্য। এদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী।
নান্দাইল থানার এসআই সুজন মিয়া জানান, লাশ উদ্ধার করছে পুলিশ। তাদের পরিচয় পরে জানানো হবে।
ওসি আব্দুল মজিদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের চারজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।
বিদ্যুৎস্পৃষ্ট/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply