লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি জুবায়ের, সম্পাদক তাইসির

আন্তর্জাতিক ডেস্ক: আনন্দঘন পরিবেশে শেষ হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের সরাসরি ভোটে কার্যকরী কমিটি গঠনের নির্বাচন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ জুবায়ের। সাধারণ সম্পাদক হয়েছেন তাইছির মাহমুদ।

রোববার নির্বাচন শেষে কমিশনার বজলুর রশীদ এমবিই ভোটের ফলাফল ঘোষণা করেন। এসময় অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনার আজিজ চৌধুরী ও ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া উপস্থিত ছিলেন।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের ১৪১ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ জুবায়ের। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ নাহাস পাশা পেয়েছেন ১৩৯ ভোট।

১২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাইছির মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসলেহ উদ্দিন আহমদের প্রাপ্ত ভোট ১০৩ এবং জি আর সোহেল পেয়েছেন ৫৭ ভোট।

কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সালেহ আহমদ। তার প্রাপ্ত ভোট ১৫৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল কাদির চৌধুরী মুরাদ পেয়েছেন ১২১ ভোট।

সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন- ব্যারিস্টার তারেক চৌধুরী। তার প্রাপ্ত ভোট ১৯১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশতাক বাবুল পেয়েছেন ১৮৬ ভোট। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন- সাঈম চৌধুরী। তার প্রাপ্ত ভোট ১৪৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী রহমত আলীর প্রাপ্ত ভোট ১৩৬।

সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজাউল করিম মৃধা। তার প্রাপ্ত ভোট ১৪৩। সহ-কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ইব্রাহীম খলিল। তার প্রাপ্ত ভোট ১৫৬। সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক নির্বাচিত হয়েছেন আকরাম হোসেন। প্রাপ্ত ভোট ১৬৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী এমরান আহমদের প্রাপ্ত ভোট ১১৩।

মিডিয়া অ্যান্ড আইটি সম্পাদক নির্বাচিত হয়েছেন- আবদুল হান্নান। প্রাপ্ত ভোট ১৯০। ইভেন্ট সম্পাদক নির্বাচিত হয়েছেন- রুপি আমিন। প্রাপ্ত ভোট ১৭৭।

নির্বাহী সদস্য ৫ জন- সাহিদুর রহমান সোহেল। পেয়েছেন ১৭৬ ভোট। ফয়সল মাহমুদ। প্রাপ্ত ভোট ১৭১। মরিয়ম পলি রহমান। প্রাপ্ত ভোট ১৫৫। জাকির হোসেন কয়েস। প্রাপ্ত ভোট ১৩৭। আনোয়ার শাজাহান। প্রাপ্ত ভোট ১৩১।

লন্ডন বাংলা প্রেস ক্লাব/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *