আন্তর্জাতিক ডেস্ক: ভারত-শাসিত জম্মু-কাশ্মীরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই ছিলেন অভিবাসী শ্রমিক।
এনডিটিভি জানিয়েছে, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর স্থানীয় সময় শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে। তারা সবাই শ্রীনগরে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের বহনকারী ট্যাক্সিটি হাইওয়য়ে থেকে ৩০০ ফুট গভীরে একটি খাদে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।
উদ্ধারকাজে হাত লাগিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ, বিপর্যয় মোকাবেলা বাহিনী (এসডিআরএফ) ও কুইক রেসপন্স টিম (কিউআরটি)।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে জম্মু ও কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। সেই কারণেই রাস্তাঘাট ভেজা। রাস্তা পিছল হওয়ার কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
সড়ক দুর্ঘটনা/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply