ঝালকাঠিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১২

নিউজ ডেস্ক: ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন।

বুধবার দুপুরে ঝালকাঠি গাবখান সেতু এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন এডিশনাল পুলিশ সুপার ঝালকাঠি সদর সার্কেল মুহিদুল ইসলাম।

তিনি বলেন, এই দুর্ঘটনায় ঘটনাস্থলে ৮ জন এবং হাসপাতালে নেয়ার পর ৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সড়ক দুর্ঘটনা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *