নিউজ ডেস্ক: সারাদেশে ৬ থেকে ৫৯ মাস বয়সি ২ কোটি ২২ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৭ লাখ শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি প্রায় ১ কোটি ৯৫ লাখ শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হয়।
শনিবার দিনব্যাপী এ কার্যক্রমে সারা দেশে ৪০ হাজার স্বাস্থ্যকর্মী ও দুই লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োজিত ছিলেন।
ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেলে অন্ধত্ব প্রতিরোধ হয়, শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে, সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। এছাড়া হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমায়।
শনিবার ঢাকা জেলার ১টি পৌরসভা ও ৫টি উপজেলায় (ধামরাই, কেরানীগঞ্জ, নওয়াবগঞ্জ, দোহার, সাভার ও সাভার পৌরসভা) শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ায় জেলা সিভিল সার্জন কার্যালয়। এতে ৫ লাখ ৩৩ হাজার ৪৫২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
ভিটামিন এ/এমএএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply