চাঁদাবাজি করলে পা ভেঙে দেয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

নিউজ ডেস্ক: চাঁদাবাজি করলে পা ভেঙে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বলেছেন, আমি রাজনীতিক না। যা বলবো তাই করবো। আমি কাউকে পরোয়া করি না।

রোববার দুপুরে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

এ সময় বিগত সরকারের সময় পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য করেন এম সাখাওয়াত হোসেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, চাঁদাবাজি করেন আর যাই করেন, এখনও করছেন, করে নেন। তবে আমার কানে আসলে ভালো হবে না।

এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে সাবধান করে দিয়ে বলেন, আমি সেনাপ্রধানকে অনুরোধ করেছি, চাঁদাবাজি করলে পা ভেঙে দিতে। আমি পরোয়া করি না। ইউ গো টু হেল।

তিনি সাধারণ কিংবা রাজনৈতিক ব্যক্তি নন উল্লেখ করে আরও বলেন, আমি ফৌজি মানুষ। যা বলবো তাই করবো। তাতে আমি এখানে একদিন থাকি আর তিনদিন থাকি। যারা চাঁদাবাজি করবে তাদের সেখানেই ধরতে আহ্বান জানান সাবেক এ সেনা কর্মকর্তা।

এদিকে কর্মবিরতিতে থাকা সমস্ত পুলিশ সদস্যকে বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ দেয়ার সময় বেঁধে দেন এ উপদেষ্টা। বলেন, কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা ১৫ আগস্টের মধ্যে কাজে যোগ না দিলে তাদেরকে পলাতক বলে ধরে নেয়া হবে। সেই সাথে তারা চাকরি করবে না বলেও ধরে নেয়া হবে বলে জানান তিনি।

এম সাখাওয়াত হোসেন/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *