খুলে দেয়া হলো খাগড়াছড়ির সব পর্যটনকেন্দ্র

নিউজ ডেস্ক: প্রায় ১ মাস বন্ধ থাকার পর খুলেছে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র। মঙ্গলবার থেকে আলুটিলা, রিছাং ঝরনা, মায়াবিনী লেক, জেলা পরিষদ পার্কসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ করতে পারবেন। পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ায় স্বস্তি ফিরেছে পর্যটন খাত সংশ্লিষ্টদের।

এর আগে গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার জেরে ৮ অক্টোবর খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্রে ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানায় প্রশাসন।

পর্যটন কেন্দ্র উন্মুক্ত করার সিন্ধান্তকে স্বাগত জানিয়েছে খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা।

তিনি বলেন, এখানকার পর্যটন খাতের সাথে অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত। পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় এখাতে অনেকে বেকার হয়ে পরেছে। পর্যটন চালু হওয়ায় খাত সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে।

খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্রের টিকেট কাউন্টারের দায়িত্বে থাকা কোকোনাথ ত্রিপুরা বলেন, আজ থেকে আলুটিলায় পর্যটকেরা প্রবেশ করছে। সকালে পর্যটকের চাপ কিছুটা কম থাকে। বেলা ১১টা পর্যন্ত শতাধিক পর্যটক আলুটিলা ভ্রমন করেছে। বিকালে আরও বাড়তে পারে।

খাগড়াছড়ির জেলাপ্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, আজ খাগড়াছড়ি জেলার সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। সব পর্যটন কেন্দ্রে ভ্রমণ করা যাবে।

ভ্রমণ/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *