বন্যহাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক: বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে আবু শমা কালু নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ৫নং সরই ইউনিয়নের বাতখোলা ৬নং ওয়ার্ডে জুমঘরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জুমঘরে ঘুমন্ত অবস্থায় বন্যহাতি আক্রমণ করলে গুরুতর আহত হন আবু শমা কালু। খবর পেয়ে এলাকার লোকজন উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কালু কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ৪নং শাপলাপুর ইউনিয়নের নয়া পাড়া এলাকার আক্কেল আলীর ছেলে। তিনি ইছহাক মেম্বার পাড়ায় একটি পানের বরজে শ্রমিকের কাজ করতেন।

বিষটি নিশ্চিত করে বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, হাতির আক্রমণে এক শ্রমিকের নিহতের খবর পেয়েছি। নিহতের পরিবারকে বন বিভাগের বিধি মোতাবেক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

কোনও অভিযোগ না থাকায় সুরতহাল শেষে কালুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লামা থানার ওসি মোহাম্মদ শাহাদাৎ হোসেন।

বন্যহাতি/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *