আগুনে পুড়লেন ৫ করোনা রোগী

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুন লেগেছে। এসি থেকে লাগা আগুনে মারা গেছেন পাঁচ জন করোনা ভারাসে আক্রা্ন্ত রোগী।

বুধবার রাত ১০টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল আহসান জানিয়েছেন, নিহত পাঁচ জনের মধ্যে ৪ জন পুরুষ এবং একজন নারী। তবে তাদের পরিচয় এখনও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়নি।

করোনা রোগীদের জন্য বরাদ্দ করা ৪টি আইসোলেশন রুমের একটি থেকে বের হতে না পারা রোগীরা মারা গেছেন। সামনের রুমে থাকা রোগীরা বেরিয়ে আসতে পারায় নিরাপদ আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *