রাউন্ড বত্রিশে কার খেলা কবে

স্পোর্টস ডেস্ক

ঘটনাবহুল গ্রুপ পর্ব শেষ হলো। ফিফা বিশ্বকাপে এবার শুরু হবে নকআউট পর্ব। রাউন্ড ৩২। বিশ্বকাপে এবারই শুরু হলো রাউন্ড অব ৩২। গ্রুপ পর্বের শেষ দিনে ইরানের বিদায়ের পাশাপাশি পরের রাউন্ডে জে গ্রুপ থেকে স্থান করে নিল আলজেরিয়া ও অস্ট্রিয়া।

সর্বোচ্চ ৪৮টি দল নিয়ে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে ফিফা বিশ্বকাপ। ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানারআপের সাথে রাউন্ড অব ৩২-তে খেলবে তৃতীয় স্থানে থাকা সেরা ৮টি দল। স্মর্তব্য, ২৪ দলের বিশ্বকাপের সময় ৬ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানারআপের সাথে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হতে তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল।

রোববার ২৮ জুন দিবাগত রাত ১টায় কানাডা ও দক্ষিণ আফিকার ম্যাচের মধ্যদিয়ে শুরু হচ্ছে নকআউট পর্ব। এই রাউন্ডের বিজয়ী ১৬ দল নিয়ে হবে পরের রাউন্ড। ১৬ টিমে বিজয়ীরা খেলবে কোয়ার্টার ফাইনালে। তারপর সেমিফাইনাল। সবশেষ ১৯ জুলাই ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে ২০২৬ বিশ্বকাপের।

গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। এশিয়া থেকে তাদের সঙ্গী হয়েছে ইরাক, ইরান, দক্ষিণ কোরিয়া, কাতার ও সৌদি আরব। ইউরোপ ও আফ্রিকাসহ অন্য মহাদেশ ও অঞ্চলের মধ্য থেকে বিদায় নিয়েছে জর্ডান, উজবেকিস্তান, তিউনিসিয়া, পানামা, হাইতি, কুরাসাও, নিউজিল্যান্ড, চেক প্রজাতন্ত্র, স্কটল্যান্ড ও তুরস্ক।

রাউন্ড ৩২ নিশ্চিত করা দলগুলো হচ্ছে- ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, মেক্সিকো, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, পর্তুগাল, সুইজারল্যান্ড, প্যারাগুয়ে, নেদারল্যান্ডস, মরক্কো, কানাডা, দক্ষিণ আফ্রিকা, জাপান, নরওয়ে, আইভরি কোস্ট, সুইডেন, ইকুয়েডর, ডিআর কঙ্গো, সেনেগাল, মার্কিন যুক্তরাষ্ট্র, বসনিয়া ও হার্জেগোভিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, অস্ট্রেলিয়া, মিসর, কেবো ভার্দে, কলম্বিয়া ও ঘানা।

রাউন্ড অব ৩২-তে কয়েকটি ম্যাচের দিকে বাড়তি দৃশ্টি থাকবে দর্শকদের। এরমধ্যে নেদারল্যান্ডস- মরক্কো, ফ্রান্স-সুইডেন, মেক্সিকো- ইকুয়েডর এবং পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ জমজমাট হবে বলে বিশ্বাস ফুটবলপ্রেমীদের।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে প্রথম খেলতে এসেই চমক দেখানো কেবো ভার্দের সাথে। মেসি ও কেবো ভার্দের গোলরক্ষক ভোযিনিয়ার দ্বৈরথ উপভোগ্য হবে বলেই বিশ্বাস সবার। প্রতি ম্যাচের মত এই ম্যাচেও আর্জেন্টিনা পেনাল্টি পেলে ভোযিনিয়া তা রুখে দেয়ার সামর্থ্য রাখেন। তবে অভিজ্ঞতার আলোকে কেবো ভার্দের চেয়ে আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে। অন্যদিকে, আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের প্রতিপক্ষ এশিয়ার দল জাপান। ব্রাজিল ম্যাচটি সহজেই জিতবে বলে বিশ্বাস তাদের সমর্থকদের।

রাউন্ড অব ৩২-এর পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময়)

  • ২৯ জুন, রাত ১টা — দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা
  • ২৯ জুন, রাত ১১টা — ব্রাজিল বনাম জাপান
  • ৩০ জুন, রাত ২:৩০টা — জার্মানি বনাম প্যারাগুয়ে
  • ৩০ জুন, সকাল ৭টা — নেদারল্যান্ডস বনাম মরক্কো
  • ৩০ জুন, রাত ১১টা — নরওয়ে বনাম আইভরি কোস্ট
  • ১ জুলাই, রাত ৩টা — ফ্রান্স বনাম সুইডেন
  • ১ জুলাই, সকাল ৭টা — মেক্সিকো বনাম ইকুয়েডর
  • ১ জুলাই, রাত ১০টা — ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো
  • ২ জুলাই, রাত ২টা — বেলজিয়াম বনাম সেনেগাল
  • ২ জুলাই, সকাল ৬টা — যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা
  • ৩ জুলাই, রাত ১টা — স্পেন বনাম অস্ট্রিয়া
  • ৩ জুলাই, ভোর ৫টা — পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া
  • ৩ জুলাই, সকাল ৯টা — সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া
  • ৪ জুলাই, রাত ১২টা — অস্ট্রেলিয়া বনাম মিসর
  • ৪ জুলাই, ভোর ৪টা — আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে
  • ৪ জুলাই, সকাল ৭:৩০টা — কলম্বিয়া বনাম ঘানা

বিশ্বকাপ/এএমটি/টিটি

আরও খবর পড়তে:  NRB365.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *