গানের ভার্চুয়াল প্রতিযোগিতা

কিংবদন্তী মিডিয়া শুরু করতে যাচ্ছে গান নিয়ে দেশের প্রথম ভার্চুয়াল প্রতিযোগিতা ‘ভয়েস অব বাংলা’। শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

৪ জানুয়ারি বিকেল থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। প্রতিযোগিতার জন্য ব্যবহৃত হবে ফেসবুক ও ইউটিউব।

প্রতিযোগিতার আয়োজক বিপ্লব রহমান আর্ট নিউজকে জানিয়েছেন, প্রতিযোগিতার বিজয়ী পাবেন ৫০ হাজার টাকার অর্থ পুরস্কার। রানারআপ পাবেন ৩০ হাজার টাকা। এছাড়া নিজ খরচে বিজয়ীদের গানের অ্যালবামও প্রকাশ করবে কিংবদন্তী মিডিয়া।

নিবন্ধনের জন্য প্রতিযোগীকে মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে লিখতে হবে নিজের নাম, বয়স ও জেলার নাম (Name<space>age<space>district)। এর পর পাঠিয়ে দিতে হবে ০১৭১৮-৩৪০০৮০ নাম্বারে। ফিরতি এসএমএস বা ফোন কলের মাধ্যমে প্রতিযোগী জানবেন পরের ধাপ সম্পর্কে।

প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে ফেসবুকে এবং আর্ট নিউজ-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *