অবস্থার উন্নতি হচ্ছে না নায়ক ফারুকের

নায়ক, রাজনীতিক আকবর হোসেন পাঠান ফারুক গুরুতর অসুস্থ। শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না কোন চিকিৎসাতেই। ফলে উন্নত চিকিৎসার জন্য যে কোন সময় নেয়া হতে পারে সিঙ্গাপুরে। এমনটাই ভাবছেন তার পরিবারের সদস্যরা।

আওয়ামী লীগের টিকেটে নির্বাচিত সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক করোনার উপসর্গ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন ১৮ আগস্ট। সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন ২৬ আগস্ট। ৩০ তারিখ আবার অসুস্থ হয়ে পরেন তিনি। আবারও হাসপাতাল।

এক সময়ের নাম্বার ওয়ান নায়ক, মিয়া ভাই খ্যাত ৭২ বছর বয়েসী ফারুকের স্ত্রী ফারহানা ফারুক জানিয়েছেন, করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ। টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়ার টেস্টেও খারাপ কিছু পাওয়া যায়নি। তবু গত ৮ দিনে ১০১ ডিগ্রির নিচে জ্বর নামছেই না। ফলে প্রতিনিয়ত বাড়ছে দুঃশ্চিন্তা।

তিনি জানালেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। করোনাকালে বিদেশ নিয়ে যাওয়ায় জটিলতা অনেক। তারপরও চেষ্টা হচ্ছে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার।

ফারহানা ফারুক জানিয়েছেন, অনেক দিন ধরেই তিনি ঠাণ্ডা-জ্বরে কাহিল। কোন চিকিৎসাতেই সুস্থ হচ্ছেন না। কয়েক দফায় করোনা টেস্ট করানো হয়েছে। প্রতিবারই নেগেটিভ ফল। মেষ পর্যন্ত হাসপাতালও পরিবর্তন করা হয়েছে।

তিনি জানান, আজ বুধবার মেডিকেল বোর্ডের মিটিং হবে। তারপর ঠিক হবে পরবর্তী করণীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *