পদোন্নতি পেলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি। খন্দকার দেলোয়ার জালালী এখন থেকে দায়িত্ব পালন করবেন জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি হিসেবে।
বুধবার দলীয় চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী-কে প্রেস সেক্রেটারি-০২ হিসেবে পদোন্নতি দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি বুধবার সকালে দেলোয়ার জালালীর পদোন্নতি পত্রে স্বাক্ষর করেছেন। ইতোমধ্যেই এই আদেশ কার্যকর হয়েছে।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন খন্দকার দেলোয়ার জালালী।
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতনের চিত্র তুলে ধরে “রক্তাক্ত রাখাইন” নামে একটি বই লিখেছেন তিনি। ২০১৯ সালের একুশে বইমেলায় রক্তাক্ত রাখাইন প্রকাশিত হয়েছে।
ইতোপূর্বে এসএ টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন ও সংবাদপত্রে কাজ করেছেন দেলোয়ার জালালী।
জাপা/এএমএম/রমু















Leave a Reply