করোনামুক্ত সিআর সেভেন

৩১ অক্টোবর ২০২০ (স্পোর্টস ডেস্ক): করোনামুক্ত হলেন সিআর সেভেন। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো তৃতীয় দফার টেস্টে নেগেটিভ রিপোর্ট পেলেন।

রোনালদোর বর্তমান ঠিকানা য়ূভেন্তুস বিবৃতি দিয়ে জানালো এ তথ্য। পরপর দুইবার করোনা টেস্টে পজিটিভ এসেছিল তার। গতকাল (৩০ অক্টোবর) তৃতীয় টেস্টে নেগেটিভ শনাক্ত হয়েছেন তিনি।

গত ১৩ অক্টোবর করোনায় অক্রান্ত হন রোনালদো। এরপর দীর্ঘ ১৯ দিন আইসোলেশনে ছিলেন এই য়ূভেন্তুস সেনসেশন। কোভিড-১৯ পজেটিভ হওয়ায় সিরি-আ’র কয়েকটি ম্যাচ মিস করেন রোনালদো।

ভক্তদের জন্য খুশির খবর হলো, পয়লা নভেম্বর স্পেজিয়ার বিপক্ষে সিরি-আ’র ম্যাচে দেখা যেতে পারে য়ূভেন্তুস তারকাকে।

খেলা/এসকেএম/টিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *