বিদায় সাহিত্যের বরপুত্র আবুল হাসনাত

০১ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): বাংলাদেশের অন্যকম সেরা সাহিত্য সম্পাদক আবুল হাসনাত মারা গেছেন।

আজ (রোববার) সকাল ৮টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে মারা যান তিনি। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন কালি ও কলমের সহকারী সম্পাদক আশফাক খান।

তিনি বলেন, আবুল হাসনাত নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। অস্থার অবনতি হলে গত ১৫ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

তিনি জানান, আবুল হাসনাতকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

সাংবাদিকতা ও সম্পাদনার পাশাপাশি গল্প ও কবিতাও রচনা করেছেন আবুল। অর্জন করেছেন বাংলা একাডেমি পুরস্কার।

আবুল হাসনাত সাহিত্য সম্পাদক হিসেবে নন্দিত ছিলেন। তিনি দীর্ঘদিন দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকী সম্পাদনা করেছেন। পরে বেঙ্গল গ্রুপের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন।

আবুল হাসনাত দৈনিক সংবাদের সাহিত্য পাতার সম্পাদক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। তার অসাধারণ মেধায় সাহিত্য সাময়িকী হয়ে উঠেছিল অনন্য। আবুল হাসনাত গণমুখী সাহিত্যের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন নন্দিত। ৮০ ও ৯০-এর দশকে বলা হতো, দৈনিক সংবাদের সাহিত্য পাতায় লেখা ছাপা হলেই সাহিত্যিক হিসেবে পাঠক মহলে সমাদৃত হওয়া যায়। স্বাধীনতাত্তোর বাংলাদেশে সাহিত্যের বরপুত্র বলা হতো আবুল হাসনাতকে। সম্ভাবনাময় নবীণ লেখকদের তিনি উৎসাহিত করতেন।

বরেণ্য সাংবাদিক ও নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু প্রয়াত আবুল হাসনাতের সহধর্মিনী। তাদের একমাত্র মেয়ে, নিউ ইয়র্ক প্রবাসী দিঠি হাসনাতও গণমাধ্যম কর্মী।

শোক/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *