০১ নভেম্বর ২০২০ (অন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৩৫ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছেন ইভাঙ্কা ট্রাম্প। বাবা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এই তহবিল সংগ্রহ করেছেন তিনি।
আগস্টের পর থেকে ইভাঙ্কা এ পর্যন্ত বাবার পক্ষে ৩০ টি নির্বাচনী অনুষ্ঠানে অংশ নেন। খবর: ডেইলি মেইল।
একটি নির্রাচনী ইভেন্টে সাড়ে চার মিলিয়ন ডলারসহ ৪টি ইভেন্টে তিনি ১৩ মিলিয়ন ডলার সংগ্রহ করলেন ট্রাম্পের পক্ষে।
এর মধ্য দিয়ে ইভাঙ্কা সাবেক প্রেসিডেন্ট ওবামার তহবিল সংগ্রহের রেকর্ড ভাঙেন। ২০১৪ সালে ওবামা এক নির্বাচনী সভায় ৩ দশমিক ৮ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করে রেকর্ড গড়েছিলেন।
গতকাল (৩১ অক্টোবর) ওহাইও’র এক প্রচারে অনুষ্ঠানে ইভাঙ্কা ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘যোদ্ধা’ হিসেবে অভিহিত করেন।
তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতিশ্রুতির চেয়েও বেশি কিছু দিয়েছেন দেশকে। গত চার বছরে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সঠিক পথেই নিয়ে গেছেন।
আন্তর্জাতিক/এসকেএম















Leave a Reply