৫ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চেলসির জার্মান মিডফিল্ডার কাই হাভার্টজ। বর্তমানে স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন তিনি।
চেলসির কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দলের বাকিদের ফলাফল নেগেটিভ এলেও কাইয়ের রিপোর্ট পজেটিভ এসেছে।
গতরাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ঘরের মাঠে দাপুটে জয় পেয়েছে চেলসি। ফরাসি ক্লাব রেঁনকে ৩-০ ব্যবধানে হারিছে তারা। করোনায় পজেটিভ হ্ওয়ার কারণে এই ম্যাচে দলে ছিলেন না হাভার্টজ।
খেলা/এসকেএম















Leave a Reply