১১ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): ঘনিষ্ঠ মিত্র দেশের নেতারা যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে টেলিফোন করে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জোর দিয়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পই ক্ষমতায় থাকবেন।
মঙ্গলবার জো বাইডেনকে ফোন করেন বিশ্ব নেতারা। এদের মধ্যে রয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন, ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলসহ আরও অনেকে।
এদিকে, ডেলওয়ারে বাইডেন সাংবাদিকদের বলেছেন, আমি তাদের জানিয়েছি, যুক্তরাষ্ট্র ফিরে এসেছে। আমরা কাজে কর্মে আগের জায়গায় ফিরে যাচ্ছি। যুক্তরাষ্ট্র আর একা নয়।
বাইডেনের ট্রানজিশান টিম বলছে, মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণসহ জলবায়ু বিষয়ে তিনি ইউরোপীয় মিত্রদের সাথে কাজ করার পরিকল্পনা করছেন।
এদিকে, শনিবার মার্কিন গণমাধ্যম বলেছে, বাইডেন বড়ো বড়ো রাজ্যগুলোতে ভূমিধস বিজয় অর্জনের পাশাপাশি দেশব্যাপি পপুলার ভোটেও যথেষ্ট এগিয়ে রয়েছেন। কিন্তু ট্রাম্প এখনও পরাজয়ে অস্বীকৃতি জানিয়ে আইনি লড়াইয়ের সিদ্ধান্তে অটল রয়েছেন।
বাইডেনের ট্রানজিশান টিমকে সহযোগিতা করা হচ্ছে কি-না এমন প্রশ্নের জবাবে পম্পে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পালাবদল মসৃণই হবে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে শীর্ষ ডেমোক্রেট নেতা সিনেটর চাক শুমার সাংবাদিকদের বলেছেন, জো বাইডেন জিতেছেন। এখন পরবর্তী পদক্ষেপ নেয়ার সময়।
তিনি বলেন, কোভিড-১৯ নিয়ে তীব্র সংকট চলছে। এখন তামাশা করার সময় নয়।
এদিকে নির্বাচনী ফলাফল নিয়ে পম্পেও’র প্রকাশ্যে মন্তব্যের একদিন আগে ট্রাম্প তার প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেন।
এছাড়া পম্পেও শুক্রবার যে সাতটি দেশ সফর শুরু করছেন তার প্রত্যেকটি দেশের নেতারা বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। এর ফলে এসব দেশ সফরের মধ্যদিয়ে তার অবস্থান পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে।
পম্পেও তার সফর তালিকায় রেখেছেন ফ্রান্স, জর্জিয়া, তুরস্ক, ইসরাইল এবং উপসাগরীয় দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার।
বাইডেন/এসকেএম/আরএম
















Leave a Reply