সৌমিত্রের অবস্থার আরও অবনতি

১৫ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। তাতেও সাড়া দিচ্ছেন না তিনি।

রোববার হাসপাতাল সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

কলকাতার বেলভিউ নার্সিংহোমে ৪২ দিন ধরে চিকিৎসাধীন সৌমিত্র চট্টোপাধ্যায়। করা হচ্ছে একদিন অন্তর একদিন কিডনির ডায়ালাইসিস। ২৪ অক্টোবর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাবে। এরপর ধীরে ধীরে তিনি চেতনাহীন হয়ে পড়েন।

খবরে বলা হয়, গত শুক্রবার সৌমিত্রের শারীরিক অবস্থার অবনতি হয়। এখনও তার কোনো উন্নতি হয়নি।

তিন দিন আগে তার শ্বাসনালিতে সফল অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করছে। তবে তিনি খুব দুর্বল। শ্বাসনালিতে অস্ত্রোপচার শেষে প্লাজমা থেরাপিও দেওয়া হয় তাকে।

সৌমিত্রের চিকিৎসক দলের প্রধান ডাক্তার অরিন্দম কর বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত ৪০ দিন ধরে সব রকম প্রচেষ্টা চালিয়েছি।

হাসপাতালে আসার জন্য সৌমিত্রের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি। তবে তার অবস্থা আরও সংকটজনক হয়েছে। 

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *