১৫ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): রোমানিয়ার পায়াট্রানিয়াম শহরে একটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে অগ্নিকান্ডে চিকিৎসাধীন ১০ জন করোন রোগী মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও সাত জন।
শনিবার হাসপাতালের মুখপাত্র ইরিনা পোপা এ কথা জানান।
হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে সন্ধ্যার সময় হঠাৎ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে জরুরি বিভাগ এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রতে আনে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে প্রসিকিউটর জেনারেল এই ঘটনার তদন্ত শুরু করেছেন।
জরুরি বিভাগের এক কর্মকর্তা বলেন, হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রোগীদের বাচাতে চেষ্টা চালিয়েছেন, এতে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।
রোমানিয়া/এসকেএম
















Leave a Reply