বাংলাদেশ-নেপাল মাঠে নামবে মঙ্গলবার

১৬ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): মুজিববর্ষ উপলক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গলবার (১৭ নভেম্বর) নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি সামনে রেখে অনুশীলন করেছে দুদল।

এর আগে প্রথম ম্যাচে দীর্ঘ ১০ মাস পর মাঠে নেমেই দারুণ জয় পায় বাংলাদেশ। দুর্দান্ত গোল করে দলের জয়ে ভূমিকা রেখেছিলেন নাবীব নেওয়াজ জীবন ও সুফিল। শেষ ম্যাচেও সে ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য জামাল ভূঁইয়াদের। 

ম্যাচের আগে করোনায় আক্রান্ত হয়েছেন কোচ জেমি ডে। তবে অনুশীলনে কোচকে ছাড়াই নিজেদের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করেছেন ফুটবলাররা। বিশ্বকাপ বাছাইয়ে কাতারের বিপক্ষে ম্যাচের আগে নেপালের বিপক্ষে জয় দিয়ে শেষ করার আশা স্বাগতিকদের। 

অন্যদিকে অনুশীলন করেছে নেপালও। করোনায় আক্রান্ত হওয়ায় সেরা একাদশে নিয়মিত খেলা বেশ কয়েকজনকে রেখেই খেলতে হয়েছিল হিমালয়ের দেশটিকে। প্রথম ম্যাচে হারলেও শেষ ম্যাচে ঘুরে দাড়ানোর লক্ষ্য বাল গোপাল মহারজনের শিষ্যদের। 

খেলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *