১৯ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): করোনামুক্ত হয়েই অনুশীলনে ফিরলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
কোভিড-১৯ পজিটিভ হওয়ায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা হয়নি তার। বঙ্গবন্ধু টি ২০ টুর্নামেন্ট দিয়ে আবার ক্রিকেটে ফিরবেন মাহমুদউল্লাহ।
সাকিব আল হাসান দলে থাকতেও মাহমুদউল্লাহকে অধিনায়ক করেছে জেমকন খুলনা। বুধবার সাকিবের সাথেই অনুশীলন করেছেন মাহমুদউল্লাহ। ২৪ নভেম্বর পর্দা উঠছে বঙ্গবন্ধু টি ২০ কাপের।
উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচেই ফরচুন বরিশালের মুখোমুখি হবে খুলনা।
খেলা/এসকেএম
















Leave a Reply