২৭ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে বুধবার থেকে শোকে বিহ্বল গোটা নেপলস। আর্জেন্টিনার মতো ইতালির এই শহরটিও তাকে হৃদয়ে ধারণ করে।
কাঁদছে শহরের প্রতিটি মানুষ। রক্ত ঝরছে সবার হৃদয়ে। এই শহরের ক্লাব নাপোলিকে একার হাতে সাধারণ থেকে বিশ্বসেরার কাতারে তুলে এনেছিলেন ম্যারাডোনা। নাপোলির সব সাফল্যের সাথেই জড়িয়ে আছে আর্জেন্টাইন মহানায়কের নাম। ম্যারাডোনাকে ঈশ্বর মানেন নেপোলিতানরা।
ম্যারাডোনার স্মৃতিধন্য সান পাওলো স্টেডিয়ামের বাইরে গত পরশু রাত থেকেই অশ্রুর প্লাবন ছুটছে।
সেখানে জড়ো হয়ে মোমবাতি জ্বেলে কিংবদন্তিকে শ্রদ্ধ জানাচ্ছেন নাপোলির ভক্তরা। প্রতিটি হৃৎপিণ্ডের একেকটি ধ্বনি দিয়েগো, দিয়েগো বলে হাহাকার তুলছে সেখানে। ৭৭ বছর বয়সী এক ভক্তের আহাজারি, আমাদের কণ্ঠ শোনো, আমাদের হৃদয়ের কথা শোনো।
খেলা/এসকেএম















Leave a Reply