দোকানপাট খুলছে বেলজিয়ামে

৩০ নভেম্বর, ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): পয়লা ডিসেম্বর থেকে বেলজিয়ামে খুলে দেয়া হবে দোকানপাট। দেশটির প্রধানমন্ত্রী আলেক্সজান্ডার ডি ক্রো এমনটাই জানিয়েছেন। তবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে যে আংশিক লকডাউন জারি রয়েছে তা অব্যাহত থাকবে।

ডি ক্রো বলেন, আমাদের দেশে করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে লকডাউন অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।

তিনি সতর্ক করে বলেন, এবারের ক্রিসমাস ও নতুন বছরের ছুটি ভিন্ন রকম হবে। এ বছর ক্রিসমাস আমরা আমাদের পরিবার ও স্বল্পসংখ্যক লোকের সাথে পালন করবো। এটি হবে আরও নিবিড় উৎসব।

প্রধানমন্ত্রী বলেন, চার সপ্তাহের অর্জন আমরা চারদিনে ধ্বংস করতে পারি না।

সংক্রমণ কমতে থাকলে মধ্য জানুয়ারি থেকে দেশজুড়ে সাধারণ নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলেও তিনি জানান।

দেশটিতে এ পর্যন্ত প্রায় ৫ লাখ ৭০ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন প্রায় সাড়ে ১৬ হাজার লোক।

বেলজিয়াম/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *