থাইল্যান্ডে বন্যায় প্রাণহানি

০৪ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় নয় জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে এখনও একজন।

থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও মোকাবেলা বিভাগ (ডিডিপিএম) এ তথ্য জানিয়েছে। খবর: সিনহুয়ার।

খবরে জানানো হয়, বন্যায় ৯১ হাজার ৬৮৬ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সাতটি প্রদেশের বন্যা দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহযোগিতা করছে রয়্যাল থাই আর্মির সদস্যরা।

বন্যা কবলিত প্রদেশগুলোর মধ্যে রয়েছে সুরাত থানি, নখন সি থামারাত, পাথালুং, ত্রং, সঙ্খলা, পাতানি ও নরাথিওয়াত।

ডিডিপিএম ও স্থানীয় সরকার আবাসিক বিভিন্ন এলাকা থেকে পানি বের করে ফেলছে এবং তিন দিন ধরে বন্যা দুর্গতদের মাঝে তারা ত্রাণ সরবরাহও করছে।

থাইল্যান্ড/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *