০৬ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): কলিকাতার বর্ষিয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায় মারা গেছেন। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি।
প্রায় দু’মাস ধরে শয্যাশায়ী থেকে রোববার ৯০ বছর বয়সী এই অভিনেতা মারা গেছেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে কলিকাতা আর্টিস্ট ফোরাম।
সত্যজিৎ রায় পরিচালিত ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে ভণ্ড বাবাজী ‘মছলিবাবা’র চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।
মনুর প্রথম অভিনীত ছবি ‘নীল আকাশের নীচে’। সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। তিনিই একদিন মনুকে ছবির পরিচালক মৃণাল সেনের কাছে নিয়ে যান। স্মৃতিলেখা বিশ্বাসের সাথে একটা ছোট্ট দৃশ্যে অভিনয় করেছিলেন মনু।
তার আসল নাম সৌরেন্দ্রনাথ হলেও, মনু নামেই তিনি বিখ্যাত ছিলেন। তার ডাকনাম ছিলো মনু। অভিনয়ে এসে ডাকনামটাই রয়ে যায়। সিনেমাতেও ওই নামই চলে এসেছে।
১৯৩০ সালের ১ মার্চ কলিকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে ছিলেন থিয়েটার কর্মী। তার প্রথম ছবি মৃণাল সেনের নীল আকাশের নীচে মুক্তি পায় ১৯৫৯ সালে।
বিনোদন/এসকেএম
















Leave a Reply