ঘাতকের বুলেটে টিভি সাংবাদিকের মৃত্যু

১০ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): ঘাতকের বুলেট কেড়ে নিলো আরও এক নারী সাংবাদিকের প্রাণ । তিনি মালালা মাইওয়ান্দ। ঘটনা আফগানিস্তানের।

বৃহস্পতিবার জালালাবাদে দায়িত্ব পালনের জন্য নিজের গাড়িতে করে যাচ্ছিলেন মালালা। এ সময় তার গাড়িকে লক্ষ্য করে গুলি করে বন্দুকধারীরা। এ হামলায় তার চালক মোহাম্মদ তাহিরও নিহত হন। তবে হত্যার দায় এখনও কেউ স্বীকার করেনি।

সাংবাদিকতার পাশাপাশি মালালা সমাজকর্মী হিসেবেও কাজ করতেন। এর আগে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জগুলো তুলে ধরেছিলেন তিনি। এ হত্যার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন (ইউ)। 

নিহত মালালা মাইওয়ান্দ দেশটির ইনিকাস টিভি এবং রেডিতে কর্মরত ছিলেন তিনি।

তিনি পেশাদারিত্বের কাজের জন্য ওই অঞ্চলে গিয়েছিলেন এবং বন্দুকধারীদের হামলার শিকার হন। 

আফগানিস্থান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *