২৯ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): করোনার থাবায় এবার ভারতীয় সুপারস্টার রাম চরণ। বর্তমানে তিনি নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্য টুইটারে পোস্ট করে খবরটি জানিয়েছেন রাম চরণ নিজেই। পাশাপাশি তার সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছেন এ অভিনেতা।
মঙ্গলবার টুইটারে রাম চরণ লিখেন, উপসর্গ না থাকায় হাসপাতালে ভর্তি না হয়ে নিজ বাড়িতেই আছেন তিনি। নিজের শারীরিক অবস্থার খবর তিনি নিজেই জানাবেন।
জানা গেছে, গত সপ্তাহে একটি ক্রিসমাস পার্টিতে অংশ নিয়েছিলেন রাম চরণ। পার্টিতে অল্লু অর্জুন, নীহারিকা, সাই ধরম, বরুণ তেজ, অল্লু ববিরা উপস্থিত ছিলেন। রাম চরণের করোনায় আক্রান্ত হওয়ার খবরে চিন্তিত তারা। শুধু তারাই নন, চিন্তার ভাঁজ পড়েছে তামিল ইন্ডাস্ট্রির প্রযোজকদের কপালেও।
৩৫ বছর বয়সী এ নায়ক অভিনয় ক্যারিয়ার শুরু করেছেন ২০০৭ সালে। পুরি জগন্নাধ পরিচালিত ‘চিরুথা’ সিনেমায় অভিনয়ের মাধ্যেমে অভিষেক হয় তার। তারপর- মাগাধীরা, নায়ক, রাঙ্গাস্থালাম, ব্রুস লী: দ্য ফাইটার এবং আরআরআর, সিনেমায় অভিনয় করেছিলেন রাম চরণ।
বিনোদন/এসকেএম
















Leave a Reply