লকডাউন মানছেন না পর্যটকরা

৩০ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): জার্মানিতে করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় নানা ধরনের বিধিনিষেধ জারি করা হয়েছে। দেশটিতে বিধিনিষেধ মানছেন না পর্যটকরা। শীতের শুরুতেই তুষারপাত উপভোগ করতে রিসোর্টগুলোতে ছুটে যাচ্ছেন স্থানীয় ও বিদেশি পর্যটকরা।

বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটি কাটাতে দেশটির উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায় অবস্থিত রিসোর্টে পরিবারের সদস্যদের নিয়ে ভিড় করছেন তারা। বরফের মধ্যে শিশুদের নিয়ে নান খেলাধুলায় মেতেছেন পর্যটকরা।

করোনার দ্বিতীয় ঢেউয়ে জার্মানিজুড়ে কঠোর বিধিনিষেধ জারি থাকলেও, ছুটি উপভোগে উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকার রিসোর্টগুলোকেই বেছে নিয়েছেন তারা।

জার্মানি/এসকেএম