জাতীয় প্রেসক্লাবে চলছে ভোট উৎসব

৩১ ডিসেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া এ ভোট বিরতিহীনভাবে চলবে বিকাল ৫টা পর্যন্ত।

নির্বাচনে অংশ নিয়েছে দুইটি প্যানেল। মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক পরিষদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ফোরামের কামাল উদ্দিন সবুজ-ইলিয়াস খান পরিষদ।

সভাপতি পদে ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক প্যানেলের অন্য পদের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে বর্তমান সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি পদে বর্তমান কমিটির সদস্য মাছরাঙা টিভির বার্তা প্রধান রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক পদে বর্তমান যুগ্ম সম্পাদক মাঈনুল আলম ও সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ আলী, কোষাধ্যক্ষ পদে বর্তমান যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী,  

সদস্য পদে লড়বেন, আর্ট নিউজের প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ, বর্তমান কমিটির সদস্য জাহিদুজ্জামান ফারুক, আইয়ুব ভূঁইয়া, ভানুরঞ্জন চক্রবর্তী, রেজানুর রহমান, রফিক আহমেদ মুফদি, শাহনাজ সিদ্দিকী সোমা, সলিমউল্লাহ সেলিম, বিশ্বজিৎ দত্ত, মহিউদ্দিন সরকার,

সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান পরিষদে সিনিয়র সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কবি হাসান হাফিজ, সহসভাপতি পদে খন্দকার হাসনাত করীম, যুগ্ম সম্পাদক পদে নাজমুল আহসান ও সৈয়দ আলী আসফার এবং কোষাধ্যক্ষ পদে সালাউদ্দিন আহমেদ বাবলু।

সদস্য পদে মোস্তফা কামাল মজুমদার, বর্তমান কমিটির সদস্য সৈয়দ আবদাল আহমদ, সাবেক কোষাধ্যক্ষ কাজী রওনাক হোসেন, কমিটির সাবেক সদস্য বখতিয়ার রানা, শামসুল হক দুররানী, কামরুল হাসান দর্পণ, নূরুননবী রবি, জিয়াউদ্দিন সাইমুম, শাহনাজ বেগম পলি এবং মোহাম্মদ গোলাম কিবরিয়া অংশ নিচ্ছেন।

স্বতন্ত্র হিসেবে সিনিয়র সহসভাপতি পদে রাশেদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে বখতিয়ার রানা নির্বাচন করছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদস্য পদে নির্বাচন করছেন আবু দারদা যোবায়ের বিন হাবীব, কেএম শহীদুল হক, গাউসুল আজম বিপু, নির্মল চক্রবর্তী, মো. ফেরদাউস মোবারক, শামসুদ্দিন আহমেদ চারু, শামীমা আক্তার দোলা ও সেবিকা রানী।

জাতীয় প্রেসক্লাব/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *