০১ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): দিল্লিতে বছরের প্রথম দিনেই ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রের্ক্ড। শুক্রবার দিল্লিতে ১ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দেশটির আবহাওয়া বিভাগ। প্রচণ্ড ঠাণ্ডায় বিপাকে পড়েছেন বাসিন্দারা।
এর আগে ২০০৬ সালের ৮ জানুয়ারি দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।
আবহাওয়া বিভাগের প্রধান কুলদিপ শ্রীবাস্তব জানান, আগামী ২ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ভারতে তাপমাত্রা আরও কমতে পারে। এরপরেই তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতের অন্যান্য রাজ্যগুলোতেও শীতে বিপর্যস্ত জনজীবন। কাশ্মীরে তুষারপাতে পথঘাট বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েছে বহু গাড়ি। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকার।
শীতের দাপট বাড়তে থাকায় সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
ভারত/এসকেএম
















Leave a Reply