সৌরভ গাঙ্গুলির সবশেষ অবস্থা

০৩ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): হৃদ্‌যন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এরপরই তার ধমনীতে বসানো হয়েছে রিং। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রক্তচাপ অকেটাই স্বাভাবিক হয়ে আসছে। তার অক্সিজেন সাপোর্ট খুলে দেয়া হয়েছে। তবে, হৃদযন্ত্রের ধমনীতে আরও দুটি রিং বসাতে হবে।

হাসপাতালের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, সকালের ইসিজি রিপোর্টও ভালো এসেছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অন্তত এক মাস সময় লাগতে পারে। থাকতে হবে চিকিৎসকের পর্যবেক্ষণে।

উল্লেখ্য, ২ জানুয়ারি সকালে নিজের বাড়িতেই শরীরচর্চা করছিলেন সৌরভ। সেই সময় হঠাৎই মাথা ঘুরে পড়ে যান। সাথে সাথেই তাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রাফি করার তার ধমনীতে তিনটি ব্লকেজ ধরা পড়ে। এর মধ্যে একটিতে ৯০ শতাংশ ও অন্য দুটিতে ৭০ শতাংশ।

খেলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *