হৃত্বিকের নয়া ঝড়

৪ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): বলিউড সেনসেশন হৃত্বিক রোশন বাড়িতেই স্বেচ্ছাবন্দী ছিলেন। করোনাতঙ্কে বিচ্ছিন্ন ছিলেন ফিল্মি দুনিয়া থেকে। নীরবতা ভেঙে বেশ কয়েক মাস পর ফিরলেন চেনা জগতে। সেটে ফিরেই ভক্তদের জানালেন সে খবর। সোশ্যাল মিডিয়ায় নিজের দারুণ এক সেলফি-সহ জানান দিলেন এ খবর।

কলিকাতার অনলাইন পোর্টাল ‘ওয়ান ইন্ডিয়া’ জানাচ্ছে, ইনস্টাগ্রামে হৃত্বিক নিজের ছবি পোস্ট করলেন। ক্যাপশন হিসেবে তাতে লিখেছেন, ‘সেটে ফিরে’।

হ্যান্ডসাম লুকের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সাড়া জাগিয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই ১০ লাখেরও বেশি নেটিজেন এতে লাইক দিয়েছেন।

ছোট চুল। খানিকটা এলোমেলা। গায়ে নীল রঙের জ্যাকেট। টি-শার্টটা কালো রঙের। এমন গেটআপে দারুণ লাগছে হৃত্বিককে।

হৃত্বিকের অন্যসব ছবির মত এটাও লুফে নিয়েছেন ভক্তরা। শুধুই ভক্তরা? উহু! এ ছবিতে অভিষেক বচ্চন থেকে শুরু করে হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমও প্রতিক্রিয়া জানিয়েছেন।

হৃত্বিক/টিটি/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *