০৫ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মহামারি করোনা ভাইরাসের মধ্যেই এবার বার্ড ফ্লু’র কবলে পড়েছে ভারত। দেশটির রাজস্থানের পর কেরালার আলাপুঝা ও কোয়াট্টাম জেলায়ও পাওয়া গেছে বার্ড ফ্লু’য়ের সন্ধান।
কেরালার ওই দুই জেলায় গেলো বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে হাঁসের মড়ক শুরু হয়। এরপর হাসগুলোকে ভূপালে এইচ৫এন৮ পরীক্ষা করতে পাঠানো হয়। ৮টির নমুনা পরীক্ষা করে ৫টিতেই বার্ড ফ্লু ধরা পড়ে। খবর: আনন্দবাজার।
নেন্দুরের একটি হাঁসের খামারে প্রায় ১ হাজার ৫০০ হাঁস মারা যায়। কুট্টানন্দ এলাকার হাঁসের খামারেও বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় অন্তত ১২ হাজার হাঁসের মৃত্যু হয়েছে।
কয়েকদিন আগে রাজস্থান ও মধ্যপ্রদেশে কাকের মড়ক দেখা গিয়েছিল। সেখানেও পরীক্ষায় বেরিয়ে আসে, বার্ড ফ্লু-তে আক্রান্ত হয়ে কাকের মৃত্যু হচ্ছে। রাজস্থান ও মধ্যপ্রদেশ মিলিয়ে প্রায় ৩০০ কাকের মৃত্যু হয়েছে।
এলাকা চিহ্নিত করে সেখানে বার্ড ফ্লু আক্রান্ত চিহ্নিত করার কাজ করছে প্রশাসন। হিমাচল প্রদেশেও পরিস্থিতি কঠিন হয়ে পড়ছে। পরিযায়ী পাখির মধ্যে বার্ড ফ্লু’র সংক্রমণ দেখা দিয়েছে। যার ফলে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ পরিযায়ী পাখির মৃত্যুর খবর পাওয়া গেছে।
বার্ড ফ্লু/এসকেএম/আরএম
















Leave a Reply